আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে ধামরাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ 

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনকের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে
আজ ঢাকার ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠ হতে ধামরা বাজার হয়ে উপজেলা চত্বর পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর করার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রোববার (৬ই ডিসেম্বর) বিকেলে ধামরাই যাত্রাবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বের করে ধামরাই বাজার হয়ে উপজেলা চত্তরে গিয়ে জনসমাবেশের রুপ নেয়।
এ’সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ’সময় বক্তারা বাংলাদেশ স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনকের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি রাখেন।

প্রসঙ্গত কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ইসলামপন্থি বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই এঘটনা ঘটলো।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়া শহরের ৫ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু করে। সেখানে জাতীয় চার নেতার ম্যুরালও থাকবে এমনটাই কথা ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ