আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

কুষ্টিয়ার হরিপুরে ভাই ভাই সংঘর্ষে আহত ১

খালিদ সাইফুলঃ

 

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পারিবারিক সমস্যার জের ধরে আজ শনিবার আনুমানিক ৬ ঘটিকার সময় হরিপুরের পুরাতন কুষ্টিয়া এলাকায় মোঃ হবিবার রহমানের ২ ছেলের সংঘর্ষ বাঁধে। এ সময় হবিবার রহমানের বড় ছেলে মোঃ রতন আলী তার ছোট ভাই মোঃ জনি আলী কুপিয়ে জখম করে। তারপর জনি আলীকে এলাকাবাসী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখন তার শারীরিক আবস্থা উন্নতি হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান এই সংঘর্ষের মামলার প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ