আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

কিশোরগঞ্জে ১ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাধীন এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিপরায়ণ প্রধান শিক্ষকসহ তার সহযোগীদের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ আগস্ট) রবিবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিপরায়ণ প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর এবং তার সহযোগীদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক এবং তার সহযোগীদের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে জড়ো হয় বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা। কিন্তু অভিযুক্ত শিক্ষকদের মধ্য থেকে একজন ব্যতীত কেউ বিদ্যালয়ে উপস্থিত হননি। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ দাবি করেছে যে, “প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্থ এবং তার সহযোগীরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ায় আজকে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের মোকাবিলা করার সৎসাহস পাননি।”

উল্লেখ্য যে, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে৷ অভিযুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন—

প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর
শরীফুল ইসলাম এমরান
রঞ্জন কুমার সাহা
মোহাম্মদ জামাল উদ্দিন

সহ আরো কয়েকজন। এদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অস্বাভাবিক ব্যক্তিগত সম্পদ অর্জন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, বর্ণবাদ ও মেয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের মত গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করেন যে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি পরীক্ষায় তার মেয়ের উত্তীর্ণ হওয়ার জন্য তিনি প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর এবং তার সহযোগী শরীফুল ইসলাম এমরানকে বিভিন্ন সময়ে প্রায় ২০ হাজার টাকা প্রদান করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ