আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)এর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন পিপিএম (বার) বিপিএম (বার) নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব মোঃমাহাবুবে খোদা এর নেতৃত্বে অদ্য ৮ আগষ্ট শনিবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এস/আই দীপঙ্কর রায় গোপন সুত্রের ভিত্তিতে লুৎফর দেওয়ান কে গ্রেফতার করতে সক্ষম হন।

তার পিতার নাম মোঃনবা দেওয়ান সাং লতিফপুর ২ নং ওয়ার্ড। এব্যাপারে এসআই দীপঙ্করের সাথে কথা বলে জানা যায় এই লুৎফর দেওয়ান এর নামে কাশিমপুরে তিনটি ওয়ারেন্টভুক্ত মামলা আছে।দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তার মামলার বিবরণে বলেন জয়দেবপুর ১৫৯(৩)১৫ ধারা,১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর টেবিল ৯(ক) জয়দেবপুর ২৬(২)১৩,ধারা ৩২৬ পেনাল কোড,জিআর ১৪৫/১৩ ধারা দন্ডবিধি ৩২৬। গ্রেফতার এর পরেই তাকে করে আদালতে প্রেরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ