আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কালীগঞ্জে সাজিদ মাহবুব মেলভিনের নেতৃত্বে ছাত্রলীগের বিক্ষোভ পালিত

আতিকুল ইসলাম নয়ন,লালমনিরহাট প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগ লালমনিহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজিব মাহবুব মেলভিনের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল কালিগঞ্জ বাস

স্ট্যান্ড থেকে বের হয়ে মেডিকেল মোড় হয়ে বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রজন্ম কালিগঞ্জ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

৩১ শে আগস্ট ( বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড ও বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৪ সালের ২১ শে আগস্ট সংঘটিত গ্রেনেড হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের

করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় সাজিব মাহবুব মেলভিন ও আসন্ন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওনক রশিদের নেতৃত্বে প্রায় দুইশত ছাত্রলীগ নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ