আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) ভোরে সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সকালে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এসময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সর্বশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন, কালিয়াকৈর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আকবর আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ