আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,

মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা ও প্রমুখ ।

এসময় নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ ভাতা প্রদানসহ সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ