আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কামারখন্দে মাস্ক না পড়ায় ১১ জনকে ভ্রাম্যমাণের জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

মাস্ক না পরার অপরাধে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামতৈল এলাকায় ১১ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এই অর্থদণ্ড আদায় করেন। এসময় বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন কামারখন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মাস্ক পরাবিষয়ক সচেতনতা বাড়ানো।

মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে উল্লেখ করে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে এসে বেশির ভাগ সময় মানুষকে মাস্ক পরা অবস্থায় পেয়েছি। অভিযানের কারণে বা সচেতনতার কারণে মানুষ মাস্ক পরছে—এটা হতে পারে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। মাস্ক পরার হার বেড়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ