নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস চাপায় আহত মোটর সাইকেল আরোহী বাবুল সেখ (৩৫) মৃত্যু হয়েছে।বুধবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।নিহত বাবুল শেখ (৩৫) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শাহজামালের ছেলে। আহত তারিকুল শেখ (২২) নিহতের ছোট ভাই।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) শাহিন চৌধুরী জানান, সকালে মোটর সাইকেল আরোহী দুই ভাই কোনাবাড়ী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাঁধে। এতে মোটর সাইকেল আরোহী বাবুল ও তারিকুল গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে বাবুল মারা যায়। আহত তারিকুল শেখ হাসপাতালে ভর্তি রয়েছে।তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।