আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কামারখন্দে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন স্লোগান সামনে নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে কামারখন্দ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে মাদ্রাসা এতিমখানা ও নিম্ন মধ্যবিত্ত মোট ২৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা অফিস চত্বরে চাল, ডাল, লবণ, তৈলসহ পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হামিদুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ