শাহ আলম রাঙ্গামাটি প্রতিনিধি :
গতকাল বুধবার বিকাল ৫ ঘটিকায় কাপ্তাই উপকেন্দ্র থেকে কাপ্তাই শুকনাছড়ি এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে একটি ছোট নৌকা, অল্প মাছ ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ এসময় কাপ্তাই উপকেন্দ্রের মার্কেটিং অফিসার সোয়েব সালেহীন, স্টোর কিপার সালাম সরকার ও সি এন্ড ডি এ শাকাওয়াত হোসেন সহ আরো ২ জন সহযোগী অপারেশনে ছিলেন। উল্লেখ্য, লেকে মাছ ধরা আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে।