নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের কাজিপুরে স’মিলের করাতে কাটা পরে দেলশাদ হোসেন দিলু (৪৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র। শুক্রবার (৯ জুলাই) বেলা সাড়ে দশটায় এই মৃতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই শ্রমিক নাটুযারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবের গ্রামে টাওয়ারের পূর্বপাশে অবস্থিত আপাল নামের একজনের স’মিলে কাজ করতেন। প্রতিদিনের মত আজকেও কাজে গিয়েছিলেন। কাজের এক পর্যায়ে গাছের একটি গুল মিলের প্লাটফর্মের উপর উঠাতে গিয়ে পা পিঁচলে চলমান কড়াতের উপর পড়ে যান। পরে তার পেটের বাম পাশের অর্ধেক অংশ কেটে গিয়ে ভুঁড়ি বেরিয়ে আসে। ঘটনার পাঁচ ছয় মিনিটের মাথায় তিনি মারা যান। নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, “মৃতের বিষয়টি জানি। তবে কারো কোন অভিযোগ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল।