আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কাউখালীতে খামারীদের মাঝে প্রাণিস্বাস্থ উপকরণ ও কার্ড বিতরন

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে আধুনিক প্রযুক্তিতে গরুর হৃষ্ট-পুষ্টকরন প্রকল্পের প্রশিক্ষিত ২৫জন খামারীদের মাঝে ভিটামিন প্রিমিক্স,কৃমিনাশক, ম্যানুয়লে, প্রাণিস্বাস্থ্য কার্ড সহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ শহিদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত থেকে বিতরন করেন কাউখালী উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এলমা জান্নাত। আসন্ন কোরবানীর হাটে খামারীদের করনীয় সম্পর্কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন উপজেলা (ভারপ্ররাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ