আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

করোনা রোগীর  বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এডঃ সুমন

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

 

সোমবার দুপুরে আত্রাই ও রানীনগর উপজেলার ২৩টি করোনায় আক্রান্তের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক সুমন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, লবন আধা কেজি, ২কেজি আলু,১লিটার তেল,১টি সাবান ইত্যাদি।
এডঃ সুমন বলেন, দুই উপজেলার ২৩ জন করোনা আক্রান্তের পরিবারকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আক্রান্তের বাহিরে কর্মহীন অসহায় ২শ পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত করোনা আক্রান্তের পরিবারের প্রতিদিন খোঁজ-খবর নিচ্ছি। ২ উপজেলার আক্রান্ত সকলেই সুস্থ্য রয়েছেন। তারা খুব শীঘ্রই সুস্থ্য হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ