আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

করোনা  মহামারিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ওয়ান ব্যাংকের ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

ওয়ান ব্যাংক লিমিটেড শাহজাদপুর শাখার উদ্দ্যোগে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থদের মাঝে গতকাল শনিবার সকালে বাঘাবাড়ী আশ্রয়ন প্রকল্পে ত্রান সহায়াতা প্রদান করা হয়েছে। একইদিন বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকেও ত্রাণ সহায়তা প্রদান করেন এই ব্যাংকটি । ওয়ান ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক আবুল বাসার মোঃ কারিমুল ইসলামের সভাপতিত্বে এদিন প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদ আলী প্রমূখ। দুটি স্থান থেকে এদিন ৩১৫জন কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ দেওয়া হয় । প্রতি প্যাকেটে ১৫কেজি চাল, ২কেজি আটা, ৫কেজি আলু, ১কেজি পিয়াজ,১কেজি

ডাল, লবন, পিয়াজ ও সাবান প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ