মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বৈশিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ ৯ জুলাই ২০২০ (বৃহস্পতিবার) কাউখালী উপজেলা পরিষদ চত্বরে এ পণ্য সামগ্রী বিরতন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সাইদ মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুনম, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন প্রমূখ।