আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

মো:আলী হোসেন,

বৈশ্বিক দূর্যোগ ও মহামারী” করোনা ভাইরাস “কোভিড-১৯” প্রতিরোধ ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মধ্যে জীবাণু নাশক স্প্রে করণ এবং অসহায় গরীব প্রায় একশতটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার রাতে সাভার সদর ইউনিয়নের ৩,৪,৫ ও ৯নং ওয়ার্ডের নামা গেন্ডা,দেওগাঁও,চাঁপাইন,মিটন এলাকার বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের মাঝে চাল,ডাল,পিয়াজ,তেল,আলু,সাবান বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা,সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহামেদ,সাভার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আরিফ হোসেন,যুবলীগ নেত দুলাল,ছাত্রলীগ নেতা মেহেদীসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ