আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

করোনা জয়ীরা পেলেন আর্থিক অনুদান

 

সাব্বির আহম্মেদ, চন্দিমা রাজশাহী প্রতিনিধি :

 

করোনার সাথে যুদ্ধ করছেন হাজারো করোনা আক্রান্ত ব্যক্তি। এই যুদ্ধ করতে যে তাদের যে আর্থিক ক্ষতি এবং মানসিক দুর্বলতা সৃষ্টি হয়েছে। তা কিছুটা কমাতে দেয়া হলো আর্থিক সহায়তা।
রাজশাহী দুর্গাপুরে করোনাজয়ী তিনজনের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা এই অনুদান তুলে দেন। করোনায় সুস্থরা হলেন উপজেলার ঝালুকা গ্রামের সাইদুর রহমান, রঘুনার্থপুর গ্রামের আব্দুল কাদের ও ভবানীপুর গ্রামের তুষার ইমরান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা জানান, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া তিনজনের মাঝে মোট ২০ হাজার টাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল উপজেলার ঝালুকা ইউনিয়ন এলাকার ঝালুকা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সাইদুল ইসলাম (৩৮), ২ মে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন এলাকার রঘুরাথপুর গ্রামের আব্দুল কাদের (৩০) ও ২৮ মে ভবানিপুর গ্রামের স্কুল শিক্ষার্থী তুষার ইমরান (১৪) করোনাভাইরাসে আক্রান্ত হন।

উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩৬ জন নেগেটিভ এবং সাতজনের করোনা পজিটিভ। বাকি ২১ জনের রিপোর্ট আসেনি। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন তিনজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ