আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

 

সাব্বির হোসেন সাজিদ,
নিজস্ব প্রতিবেদকঃ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন) । তিনি সিএমএইচের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ