আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

করোনার পরবর্তী স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা দিবে সিআরপি

 

নিজস্ব প্রতিবেদক :

করোনা থেকে সুস্থ হয়ে পরবর্তী সমস্যা ও অসুবিধায় স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা প্রদান করবে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানান সিআরপির সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রোকসানা পারভীন।

আগামী শনিবার (১৮ জুলাই) থকে সিআরপির সাভার ও মিরপুর শাখায় এসকল সেবা পাবেন করোনা আক্রান্ত হয়ে বেঁচে যাওয়া মানুষ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমিত হয়ে একজন মানুষ সুস্থ হলে তার নানাবিধ সমস্যা দেখা দেয়। এর মধ্যে মাংস পেশীর জয়েন্ট, মেরুদণ্ডে ব্যথা, দুর্বলতা, প্রতিবন্ধকতাসহ দৈনন্দিন কাজে অক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই আক্রান্ত থেকে সেরে উঠা একজন মানুষের সমস্যায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ ও ল্যাঙগুয়েজ থেরাপি, ফিজিশিয়ান পরামর্শ, কাউন্সিলিং, প্রথেটিক্স ও অর্থটিক্স এবং নার্সিং সেবা প্রয়োজন। এ সকল স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা করোনা পরবর্তীকালীন সময় সিআরপি সাভার ও মিরপুর সাখায় পাওয়া যাবে।

সিআরপির সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রোকসানা পারভীন জানান, করোনা আক্রান্ত হয়ে বেঁচে ফিরে আসা একজন মানুষকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমাদের এ আয়োজন। সিআরপির দু’টি শাখায় এসব সেবা প্রদান করা হবে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ