আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৮৫৬

 

নিজস্ব প্রতিবেদক : 

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ১৩৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যারমধ্যে ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮৪ হাজার ৩৭৯ জন। সুস্থ হয়েছেন ৫৭৮ জন।

আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ