আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর না ফেরার দেশে

 

 

প্রিন্স ঘোষ :

 

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে

এইরকম আরো অসংখ্য গান যিনি সবাইকে উপহার দিয়েছেন তিনি আজ দয়াল এর ডাকে সকল মায়া ছেড়ে চিরতরে চলে গেলেন।
দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুবরণ করেছেন। তার নিজের শহর রাজশাহীতে একটি ক্লিনিকে আজ সন্ধ্যা ৭ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে গত ১১ জুন তিনি একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তারপর থেকে রাজশাহীতে বোন শিখা বিশ্বাসের সঙ্গে বসবাস করছিলেন তিনি। শারীরিক অস্থার অবনতি হওয়ায় তিনি বোনের পরিচালিত ক্লিনিকে ভর্তি ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ