আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কখন পুলিশ কর্মকর্তা ও কখনও সেনাবাহিনীর কর্মকর্তা, আটক ১ 

নিজস্ব প্রতিবেদক :

কখনো তিনি পুলিশ কর্মকর্তা। আবার কখনো পরিচয় দেন সেনাবাহিনীর বড় কর্মকর্তা। এমন পরিচয় ব্যবহার করে গ্রামবাসীর কাছ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছেন প্রায় ২০ লাখ টাকা ।

শুধু তাই নয়, এমন পরিচয়ে এলাকায় ছোট ছোট দোকান থেকে কয়েক হাজার টাকার পণ্য বাকীতে নিয়েছেন। হঠাৎ কৌশলে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় আশা উদ্দিন (৫০) নামের সেই প্রতারককে হাতে নাতে ধরেছে গ্রামবাসী।

শুক্রবার (০৪ মার্চ) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে থেকে তাকে আটক পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রতারক আশা উদ্দিন নড়াইল জেলার কালিয়া থানার খররিয়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে।

বর্তমানে শিমুলিয়ার কলেজপাড় ফিরোজের বাড়িতে স্ত্রী নার্গিস বেগমসহ ভাড়া থাকতেন। এক বছর ধরে ভাড়া থাকেন। এর আগে পাশবর্তী এলাকা মরিচকাটা খোকনের বাড়িতে ছিলেন।

তিনি এরআগে রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে সিকিউরিটি হিসেবে কাজ করতো।

এলাকাবাসী বলেন, নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিতেন। আবার নিজেকে মুক্তিযোদ্ধাও দাবী করতেন। কিভাবে যুদ্ধ করেছেন সেই গল্পও শুনাতেন গ্রামের চায়ের দোকানে।

যাকে যেভাবে বুঝানো দরকার, সেভাবেই গল্প শুনাতেন। এলাকার কয়েকটি দোকান থেকে বাকী অনেক জিনিসপত্র নিতেন। সরকারি বড় অফিসার তাই বকাী টাকা সহজেই চাইতেন না।
ভুক্তভোগী দিলিপ কর্মকার বলেন, আশা উদ্দিন নিজেকে পুলিশের বড় অফিসার পরিচয় দিতেন। তার নিজের বাড়ি এখানে। আমার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দিবেন বলে ৭ লাখ চান ।

পরে আমি তাকে সাড়ে ৬ লাখ টাকা দেই। কিন্তু দেড় বছর পার হলেও ছেলের চাকরি কোন খবর নেই। তাকেও খুঁজে পাই না। হঠাৎ খবর পাই, তিনি এলাকা ছেড়ে চলে যাবে।

তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেই। এরআগে গত রাতে এলাকা থেকে মালামাল নিয়ে ট্রাকে করে পালিয়ে যাওয়া চেষ্টা করেছিলো।

অপর ভুক্তভোগী নূর মোহাম্মদ বলেন, আমার ছেলে সরকারি অফিসে পিয়নের চাকরি নিয়ে দিবেন বলে ১০ লাখ টাকা নেয়। আরো ৪ লাখ টাকা ধার হিসেবে নেন।

কিন্তু এরপর থেকেই তার কোন দেখা মেলে না। একবছর আগে টাকা নেয়। পরে এলাকাবাসী সহায়তাকে আটক করি।
প্রতারক আশা উদ্দিন চাকরি দেয়ার নামে টাকা নেয়ার কথা স্বীকার করেন।

তিনি বলেন, পুলিশ বা কোন কর্মকর্তা পরিচয় দিতেন না। দিলেও কেন তারা মেনেছেন কেন?

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মো. তানিম হোসেন বলেন, চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা আতসাৎ করেছে এক ব্যক্তি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ