আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদযাপিত হলো মহান বিজয় দিবস

কক্সবাজার প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হলো ৪৯ তম মহান বিজয় দিবস । সকাল ৯টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয় । সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স রুমে নব নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা শুরু হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সিআইপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এথিন রাখাইন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ, একাডেমিক উপদেষ্ঠা প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন, ডিন ড. খাঁন সরফরাজ আলী । আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন ড. খাঁন সরফরাজ আলী, পরিচালক(অর্থ) জসিম উদ্দিন, রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নাজিম উদ্দিন ছিদ্দিকী, প্রক্টর শাকিল আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রাজিদুল হক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ফাহমিদা আক্তার, আইন বিভাগের বিভাগীয় প্রধান অরূপ রতন সাহা, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর তাসনিয়া ফারজানা, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আদিল ইলাহী সহ শিক্ষক ও কর্মকর্তাগণ । সালাহউদ্দিন আহমেদ সিআইপি তাঁর বক্তব্যে বলেন- বিশ্বের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙ্গালী জাতি বিশ্ববাসীর কাছে সহানুভূতি লাভে সক্ষম হয়েছিল । তিনি আত্ম গোপন না করে নিজে ফাঁসিকাষ্ঠে ঝুলতেও পিছপা হননি । বঙ্গবন্ধুর অসম সাহসী ভাব-মূর্তির সামনে পাকিস্তানিরা তাকে মৃত্যুদন্ড দেওয়ার সাহস করেনি । তিনি বক্তব্যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন । ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ বলেন- ১৯৭১ সালে বাঙ্গালিরা বিজয় লাভ না করলে বাংলাদেশ আজকে এতদূর উন্নতি লাভ করতে পারত না । আজকে আমরা হতদরিদ্র রাষ্ট্রের তকমা ছেড়ে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছি । বাংলাদেশের মতো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটিও ধীরে ধীরে উন্নতির চরম শিখরে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
সাবেক সাংসদ এথিন রাখাইন বলেন- কক্সবাজার আওয়ামীলীগের রাজনীতিতে ক্লিন ইমেজের অধিকারী সালাহউদ্দিন আহমদ সিআইপি মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে ও ব্যবস্থাপনায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি জেলায় উচ্চ শিক্ষার প্রসারে পথিকৃৎ এর ভূমিকা পালন করবে । একাডেমিক উপদেষ্ঠা প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন সে সকল মহান বীরদের স্মরণ করেছেন যাদের আত্মত্যাগে শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা হয় । তিনি বলেন- মুুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করলে দেশ ও জাতি আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ