কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসায় মা হাতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা । হত্যাকারীরা মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে । ৩১ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা । তিনি জানান, মঙ্গলবার ভোররাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি । সেখানে স্থানীয়রা বৈদ্যুতিক ফাঁদে ফেলে হাতিটির মৃত্যু হয় । এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে। তাদের ধরতে অভিযান চলছে । হাতি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ইউএনও ।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে । নজির আহমেদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । বন-বিভাগের সঙ্গে আলোচনা করে এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।