সাজন বড়ুয়া সাজু:
কর্তৃপক্ষের (কউক) নতুন ১০ তলা ভবনের আনুষ্ঠানিক
উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৮ মে) সকাল ১১টার দিকে গণভবন থেকে
ভার্চ্যয়ালি অংশ নিয়ে এই ভবনের উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সনুদ্র সীমায় অধিকার প্রতিষ্ঠা হয়েছে,এখন সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য সুশীল অর্থনীতি নিয়ে কাজ চলমান। তিনি আরও বলেন সমুদ্র ও পাহাড় মিলিয়ে আমরা একটি ভুখন্ড পেয়েছি।
এর প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রয়োজন।এই সম্পদ রক্ষা করতে হবে। তাই কক্সবাজারে অপরিকল্পিত অবকাঠামো না করার নির্দেশ দেন এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী ভবন নির্মাণের অনুরোধ জানান।
কক্সবাজারে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে উদ্বোধনী
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরই মধ্যদিয়ে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার
উন্নয়ন কর্তৃপক্ষের নিজ কার্যালয়ে যাত্রা শুরু হয়েছে।
এর আগেই আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত
ভবনটির পুরো কাজ শেষ করে করে বুঝিয়ে দিয়েছে
ঠিকাদারি প্রতিষ্ঠান। কক্সবাজারের পর্যটন, সমুদ্র সম্পদ ও ব্যবসা-বাণিজ্যকে ঘিরে সরকারের বড় বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
এই পরিকল্পনার ভেতরে ২০১৬ সালে কক্সবাজারে
যাত্রা শুরু করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
অনুষ্ঠানের : শুরুতেই স্বাগত বক্তব্য দেন কউক
লেফট্যানেন্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণফূর্ত মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার।
এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনে সাংসদ আলহাজ্ব সায়মুুম সরওয়ার কমল,
কক্সবাজার-৩ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক,কানিজ ফাতেমা মোস্তাক এমপি,জেলা প্রশাসক মামুনুর রশীদ,কেন্দ্রীয় আওয়ামীলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,
জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,সহ-সভাপতি রেজাউল করিম,কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন।
কউক চেয়ারম্যান জানান নানান সংকট পেরিয়ে কউক এর নিজস্ব ভবনের কাজ শেষ করেছে।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় অসাধ্য কাজগুলো সম্ভব হচ্ছে।