মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি :
মহামারী করোনা ভাইরাসে পৃথিবীর সমস্ত মানুষ যখন আতঙ্কিত কে কখন আক্রান্ত হয় বলা যায় না। পৃথিবীর সমস্ত ডাক্তার যুদ্ধ করে যাচ্ছে এই করোনা ভাইরাসের সাথে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী দিন-রাত তাদের দায়িত্ব পালন করেছেন অনেক পুলিশ করোনায় প্রাণ দিয়েছেন অনেকেই আক্রান্ত হয়েছেন, আবার অনেকেই সুস্থ হয়েছেন।ঠিক তেমনি একজন মানবিক পুলিশ অফিসার মো:আকবর আলি খান ও দিন রাত চেষ্টা করেছেন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, চেষ্টা করেছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। করোনা ভাইরাসের সচেতন মূলক মাইকিং করেছেন পূর্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ( জি এম পি)কাশিমপুর থানায় দায়িত্বকালীন সময়ে।যে মানুষটি মানুষকে করোনা ভাইরাস থেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করেছেন, যে মানুষটি মানুষ কে তার চেষ্টায় ভালো রেখেছেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস সেই মহামারী করোনাভাইরাস করল না তাকে করুণা। তিনি নিজেই আজ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল ২/৮/২০২০ ইং তারিখে তার করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমান মানিকগঞ্জ সদর থানায় সদ্য দায়িত্ব বুঝে নেন । তিনি এখন হোমআইসোলেশনে আছেন।তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত সুস্থ হয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।