আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

এনায়েতপুরে ০৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী শেরপুর থেকে গ্রেফতার

 

সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

সিরাাজগঞ্জের এনায়েতপুরে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কুমার দত্ত জানান, ডাকাতি মামলায় ৭ বছর করে দুটি সাজা ওয়ারেন্টের আসামী নুরুল ইসলাম ১৯৯৮ সাল থেকে বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন।

সম্প্রতি তিনি শেরপুর উপজেলার শেরুয়া বটতলা গ্রামে নজরুল ইসলাম নাম নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) রাত থেকে সোমবার (২৩ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে শেরুয়া বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ