আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

এতিম ও শারীরিক প্রতিবন্ধি মইনুলের কর্মসংস্থানের আকুতি

নিজস্ব প্রতিবেদক আতিক খাঁন :

চারকরি জন্য দারে দারে ঘুরছে মেধাবী এতিম ও শারীরিক প্রতিবন্ধি মইনুল হক। প্রতিবন্ধি মইনুল হক চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মৃত জমশেদ আলী ছেলে।
জন্মগত ভাবে প্রতিবন্ধি অভাব অনটনের সংসারে ছাত্র জীবনে মেধাবী হওয়ায় তার শিক্ষা জীবন চালিয়ে যেতে সক্ষম হয়। অদম্য এই শারীরিক প্রতিবন্ধী যুবকের বাধ সাধতে পরেনি তার একটি পা। এক পা নিয়ে সে বর্তমানে শিক্ষা জীবন শেষ করে বেকারত্বের জীবন যাপন করছে। গত ২০০৭ সালে বিজ্ঞান বিভাগ হতে এস.এস.সি, ২০০৯ সালে এইচ.এস.সি, ২০১৩ সালে দেশ সেরা রাজশাহী কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে বি.এস.সি (অনার্স) ও ২০১৪ সালে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে এম.এস .সি (মাষ্টার্স) পাস করে মইনুল হক।
গত ৬ বছরে প্রায় অর্ধ শতাধিক দপ্তরে সে চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েছে। শারীরিক প্রতিবব্ধি হওয়ার কারণে তাঁর ভাগ্যে চাকরি জোটেনি বলে সে জানায়। এছাড়াও তাঁর বেসরকারী স্কুলের নিবন্ধন করা রয়েছে। শিক্ষা জীবনে হার না মানা এই অদম্য শারীরিক প্রতিবন্ধি মইনুল হকের জন্ম দরিদ্র পরিবারের। তার বাবার বাড়ির ভিটা ছাড়া নিজের জমিজমা না থাকায় অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোন মতে সংসার চলতো। গত ২০১১ সালে তার বাবা মারা যায়। একমাত্র উপার্যনক্ষম বাবা মৃত্যুতে সাংসারের অভাব অনটন নিত্য দিনে সঙ্গি হয়ে পড়ে। একমাত্র ছোট বোন ও মাকে নিয়ে সে দিশেহারা হয়ে পড়ে সংসার চালাতে। সেসময় এগিয়ে আসে প্রতিবেশি ও আত্মীয়- স্বজনেরা।
তাদের সাহায্য সহযোগীতায় কোন ভাবে খেয়ে না খেয়ে চলতো সংসার। গত ২০১৯ সালে মইনুলে মা মারা যায়। একমাত্র ছোট বোনকে বিয়ে দিয়ে এতিম এই শারীরিক প্রতিবন্ধী যুবক একাকিত্বের জীবন যাপন করছে। বর্তমানে সে চাচার আশ্রয়ে এবং একটি চাকরির আশায় দিন নিপাত করছে। এতিম ও শারীরিক প্রতিবন্ধি মইনুল হক বলেন, অভাব অনটনে সংসারে কোন মতে খেয়ে না খেয়ে শিক্ষা জীবন শেষ করেছি। সংসারের সচ্ছলতা ফেরানোর জন্য অনেক কষ্ট করে লেখা পড়া শিখেছি একটি চাকরির আশায়। শারীরিক প্রতিবন্ধি হওয়ার কারণে আমার এ আশা মনে হয় অধরায় থেকে যাবে।
এ বিষয়ে রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের ডিডি হাসিনা মমতাজ বলেন, প্রতিবন্ধি কোটায় তাঁর চাকরি হওয়া কথা। যেহেতু এখনও সে চাকরি পায়নি তাই জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দিয়ে রাখতে পারে। প্রয়োজনে আমরা তাঁর বিষয়ে সুপারিশ করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ