আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

একদিন আগেই ঈদ লালমনিরহাট কালীগঞ্জে

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল আযহার নামাজ আদায় করলেন কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।
শক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মুন্সিপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাইদুল ইসলাম। তবে বৃষ্টির কারণে জামাতে মুসুল্লির সংখ্যা ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর,আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা শক্রবার পবিত্র ঈদুল আযহা নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

এদিকে করোনা ভাইরাসের কারণে ঈদের জামাত মুন্সিপাড়ায় ঈদ গাহ্ মাঠে হলেও সরকারী নির্দেশনা মেনে মসজিদে জামাত আদায় করেছেন।

মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম মাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে মসজিদ সকল মুসুল্লিরা জামাত আদায় করেছি। সকাল ৯টায় পবিত্র ঈদুল আযহা নামাজ শুরু হয়।
কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সেই হিসাবে পালন করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ জানান, ‘উপজেলার কয়েকটি গ্রামের মানুষ একদিন আগে থেকে ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তারা আজ ঈদুল আযহার নামাজ আদায় করছেন।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ