আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের জুংলীপুর কবরস্থানের পাশে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে।

নিহত রফিকুল উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের রওশন আলীর ছেলে। তিনি বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মোটরসাইকেল নিয়ে বালসাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্বা লেগে রফিকুল ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাওয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ