আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১০ জুয়ারির জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামে জুয়া খেলার আসর থেকে ১০ জুয়ারিকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ১০ জুয়ারিকে ১০০ টাকা করে অর্থ জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ভুতগাছা গ্রামের আসাদুল(১৯), লুৎফর রহমান (২২),বেল্লাল (২১),শাহাদাত (১৯),জাহিদুল (১৭),সিহাব উদ্দিন (১৬),সবুজ হোসেন (২০), ভূতবাড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন (১৬), বেতুয়া গ্রামের সাজ্জাদ হোসেন (১৮), ও পূর্বদেলুয়া গ্রামের ইউনুস আলী (২৫) ।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ শনিবার এদের সবাই কে ১ শত টাকা করে অর্থদন্ড করে এবং তা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ