আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় বাস চাপায় একজন নিহত

 

সিরাজগঞ্জ, প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটো ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানায়, রোববার বিকেলে সরকার ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে উপজেলার ব্রহ্ম কাপালিয়া এলাকায় পৌছালে পিছন থেকে একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয় এবং আহত অবস্থায় আরো ৩ যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় বাসটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় আনা হয়েছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ