আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে আলামিন (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের সামাদের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রদীপ মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে বাঙ্গালা ইউনিয়নের ধরইল বাজারে যুবকটি অসস্তিকর ভাবে ছুটাছুটি করে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ