আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় গৃহবধূ হত্যা স্বামী পলাতক 

নিজস্ব প্রতিবেদক :

উল্লাপাড়ায় লিমা খাতুন(১৯) নামে এক গৃহ বধুকে হত্যা করা হয়েছে।
জানা গেছে উল্লাপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের বকুল হোসেনের কন্যা লিমা খাতুনের সাথে উপজেলার চালা গ্রামের মানিক প্রামানিকের পুত্র সবুজের সাথে ৭ বছর পূর্বে বিয়ে হয়।
বিয়ের সময় লিমার পিতা বকুলের গহনা দেবার কথা থাকলেও সে তা দিতে পারেনি। এই কারনে স্বামী সহ তার পরিবারের সদস্যরা প্রায়ই লিমার উপর অত্যাচার করতো।
এক পর্যায়ে গতকাল বুধবার রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গৃহবধু লিমা খাতুনের লাশ চালা গ্রামের তার স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে। এ সময় লাশ ঘরের বারান্দার মেঝেতে শোয়ানো ছিল। এদিকে লাশ উদ্ধারের আগেই লিমা খাতুনের স্বামী সবুজসহ পরিবারের সবাই বাড়ী ছেড়ে পালিয়েছে। পুলিশ জানায় লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিলো।
আজ বৃহস্পতিবার এ ব্যাপারে থানায় লিমা খাতুনের পিতা ৪জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদেরকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ