আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় ইট ভাঙ্গা গাড়ি উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বুধবার সকালে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কে কয়ড়া বাজার মসজিদের পাশে ইট ভাঙ্গা মেশিনবাহী গাড়ি উল্টে পাশের খাদে পড়লে এর চালক জাহাঙ্গীর আলম (২৫) ঘটনাস্থলেই মারা যান।জাহাঙ্গীর উল্লাপাড়া উপজেলার চড়ুইমুড়ি গ্রামের মৃত ছোরহাব আলীর ছেলে।সংশ্লিষ্ট কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, ঘটনার সময় উক্ত জাহাঙ্গীর কয়ড়া বাজারের পাশে সরোয়ার হোসেনের বাড়িতে ইট ভাঙ্গতে যাচ্ছিলেন। হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় তিনি ওই ভারী গাড়ির নিচে পড়ে মারা যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ