নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পাশে এ দূরঘটনা ঘটে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন মাষ্টার গফুর মিয়া বলেন, শুক্রবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের নৌকা ঘাটের কাছে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ জি,আরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ-কামাল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।