রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :
মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে নিম্নআয়ের কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে মানণীয় প্রধানমন্ত্রীর পক্ষে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যসামগ্রী ও পাঁচ সহস্রাধিক মাস্ক বিতরন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৫শে জুন-২০২০ খ্রীস্টাব্দ) – সারাদিন ব্যাপী
ধামরাই উপজেলার কুশুরা,যাদবপুর,কুল্লা,বাইশাকান্দা,
সুতিপাড়া, সোমবাগ ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন অসহায় পরিবারের মাঝে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী ও পাাঁচ সহস্রাধিক মাস্ক বিতরন করেন ধামরাই উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন।
খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন কালে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন বলেন করোনার প্রাদুর্ভাব এর কারণে কেউ আতঙ্কিত হবেন না। সচেতন হোন। স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া ও মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। অকারণে কেউ ঘরের বাহিরে যাবেন না। মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। যদি আপনাদের কারোর কোন খাদ্য সংকট থাকে তাহলে আমাদের জানাবেন আমরা মানণীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিব।