আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঈশ্বরগঞ্জে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

আশরাফুল কবির ভূঞা (ফাহাদ) -ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গত ২১ জুলাই থেকে ২৭ জুলাই উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০। সারাদেশের সাথে সমন্বয় রেখে ঈশ্বরগঞ্জ উপজেলায়ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, লিফলেট ও মৎস্য চাষীদের উপকরণ বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের নিবিড় পরামর্শ প্রদান, পুকুরের মাটি-পানি পরীক্ষা ইত্যাদি নানা আয়োজনে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ।
আজকে সকালে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,,উপজেলা মৎস্য অফিসারসহ আরও অনেকে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মহোদয় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঈশ্বরগঞ্জ সহ অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সাত দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল বলেন,’পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষের মাধ্যমে দেশের মানুষের নিরাপদ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বেশি অবদান রাখা সম্ভব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, আর্থসামাজিক উন্নয়নে মৎস খাতের অবদানের প্রামণ্যচিত্র, ভিডিও ফুটেজের মাধ্যমে মৎস চাষীদের দেখানো হয়েছে। এতে করে মাছ চাষে তাদের আগ্রহ বাড়বে। এছাড়া বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে জোর দেওয়া হয়। এই পদ্ধতিতে মাছ চাষ ঈশ্বরগঞ্জ উপজেলাকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে ঈশ্বরগঞ্জকে বায়োফ্লকের রাজধানী বলা হবে বলে আশাবাদী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ