আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক :

ছুটিতে বাড়ীতে এসেছিল আত্বীয় স্বজনদের সাথে ঈদ আনন্দ করতে। সব ঠিকঠাক ছিল। ঈদের ছুটি কাটিয়ে শনিবার সকালে মোটর বাইকযোগে পাবনায় কর্মস্থলে ফিরছিলেন ব্র্যাক ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদ (২৭)। কিন্তু কর্মস্থলে আর ফেরা হলো না।

নাটোর বনপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান। মেহেদী হাসান প্রমি নামে তার নিকটতম জানান শামীম আহমেদ ভাই ছিলেন অত্যান্ত ভদ্র ও মেধাবী ছেলে।

তিনি মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৯ সাল এস.এস. সি, নিউ গভঃ ডিগ্রী কলেজ, ২০১১ এইচ.এস.সি এবং
রাজশাহী বিশ্ববিদ্যাল হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়ালেখা শেষ করে ব্র্যাক ব্যাংকে চাকরিতে যোগদান করেন।

শনিবার রাতে বনপড়া হাইওয়ে থানার কনস্টেবল শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
কনস্টেবল জানান, নিহত শামীম কর্মস্থল পাবনার উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বনপাড়া হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় সে মারা যান।

তার মোটরসাইকেলে সঙ্গে গাড়ির সংঘর্ষে রাস্তায় পড়ে যায়। পরে অন্য আরেকটি গাড়ি তার দুই পায়ের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত শামীম আহমেদ রাজশাহী মোহনপুর উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলামের ২য় সন্তান। এদিকে শামীমের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ