জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এটি একটি আবেগ-বন্ধন-পরিবারের নাম। এবারের ঈদের ছুটিতে সেই পরিবারের লোকজন একত্রিত হয়েছিলো নরসিংদীতে।
বলছি নরসিংদী জেলার শিক্ষার্থীদের কথা; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। শুধু বর্তমান না সাবেকরাও ছিলো; আবেগ বলে কথা।
বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম ব্যাচ থেকে ৪৯ তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা ছিলো এ মিলনমেলায়। ঘুরাঘুরি-আড্ডা-খাওয়া সবই ছিলো এখানে।
ঈদের দ্বিতীয় দিন জেলার সবাইকে একত্রিত হওয়ার জন্য বলা হয় নরসিংদী রেলওয়ে স্টেশনে। ঐ দিন সবাই সময়মতো সবাই পৌঁছে যায় সেখানে।
তড়িঘড়ি সিদ্ধান্ত, ঘুরতে যাওয়া হবে নৌকা দিয়ে। যেই কথা সেই কাজ, ২৫-৩০ জন জাবিয়ান শিক্ষার্থী নৌকা ভ্রমণের জন্য নরসিংদির থানা ঘাটে চলে যায় রিকশাযোগে।
মেঘনা নদীর বাতাস, মনোরম পরিবেশে বিকেলে শুরু হয় নৌকা ভ্রমণ। এক ঘন্টার নৌকা ভ্রমণে ছিলো গল্প-আড্ডা-ফ্রেমে বন্দী আরও অনেক কিছু।
এত কিছু ছিলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বর্তমানদের নিয়ে। নৌকা থেকে নেমে সন্ধ্যা; সাবেক শিক্ষার্থী, নরসিংদির পুলিশ কর্মকর্তা অভিজিৎ চৌধুরীর সাথে দেখা করার জন্য রওনা। গন্তব্য নরসিংদী মডেল থানা।
পুলিশ কর্মকর্তা, কিন্তু সবাইকে তুই-তুকারি করে বলা; পুলিশ কর্মকর্তাকেও স্যার না বলে ভাই/দাদা সম্বোধন করা এটা জাবিয়ান আবেগের নাম। এটাই জাবিয়ান বন্ধন। বাংলাদেশের যেখানেই জাবিয়ান থাকুক, যত উঁচু পদে থাকুক এ বন্ধন মজবুত।
পুলিশ কর্মকর্তার সাথে কয়েক মিনিট কথা বলার সাথে সাথেই ওনি বললেন, “চল, বাসায় যাই। তোর আপুও তো ক্যাম্পাসের৷ রান্না করে খাওয়াবে।”
যেই কথা সেই কাজ, ২৫-৩০ জন চললাম সাবেক জাবিয়ানের বাসায়। বাসায় ঢুকে আড্ডা-গল্প-খাওয়া সবই চললো। শুধুমাত্র ‘জাবিয়ান’ এই শব্দটার সুবাদে।
অভিজিৎ চৌধুরী ক্যাম্পাস জীবনের অনেক গল্প বললেন। আমরাও শোনলাম মুগ্ধ হয়ে। অভীজ্ঞতা নিলাম-শিখলাম-জানলাম।
এই আয়োজনের যিনি প্রধান, জেলা সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার ভূঁইয়া জানান, আমাদের এই মিলনমেলা আসলে বলে কয়ে হয় না। হুটহাট প্ল্যাট, হুটহাট জমায়েত। এটা আমরা জাহাঙ্গীরনগরবাসী বলে ফিল করি।
আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ জানান, জাহাঙ্গীরনগরের যারা আছে সবাই মিলে একটা পরিবার। পরিবারে একজন যেমন আরেকজনকে স্নেহ-ভালোবাসা পাশাপাশি শাসন করে জাহাঙ্গীরনগরেও এটা বিদ্যমান। এই ভালোবাসা নিয়েই আমরা থাকতে চাই।