আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থানা ছাত্রলীগ সভাপতির নামে অপপ্রচার, থানায় জিডি

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এস এম শামীম এর নামে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী করেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জিহাদ হোসেন।

সাধারণ ডায়েরীতে বলা হয়, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এস এম শামীম দীর্ঘ দিন ধরে সম্মানের সাথে দ্বায়িত্ব পালন ও দলের জন্য কাজ করে যাচ্ছে৷ কুচক্রী মহল তার কাজে ইশ্বার্নিত হয়ে তার সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপপ্রচার চালিয়ে আসচ্ছে। গত ১৬ জুলাই একটি সংবাদ মাধ্যমে সোহেল রানা নামে এক ব্যক্তি মিথ্যা সংবাদ প্রচার করে। পরে একই দিনে সন্ধ্যায় এক ব্যক্তি শামীমকে অকথ্যভাষায় গালিগালাজ করে। তারা মিথ্য, বানোয়াট সংবাদ পরিবেশন করে শামীমের সম্মানহানী করে সেই সাথে শামীমের বড় ধরনের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এস এম শামীম বলেন, আমার নামে এমন অপপ্রচার করার কারণে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে৷ পুলিশ আশ্বাস দিয়েছে ফেসবুক আইডি ও নিউজ পোর্টালের মালিককে চিহ্নিত করতে পারলে মামলা দায়ের করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ