আজ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৬ ইং

আশুলিয়ায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর (৩৫) হাত- পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
তবে তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বরকা পড়া ও হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে কেউ ওই নারীকে হত্যা করতে পারে। ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ