আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় মোমিনুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী তাসমিরাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক টুম্পা সাহা। এর আগে শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার সোনামিয়া মার্কেট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোমিনুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চন্দ্ররিয়া গ্রামের আমির আলির ছেলে। আটক তাসমিরা পিরোজপুর জেলার বোচাগঞ্জ থানার ছেনিহারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, খবর পেয়ে ওই এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও শরীরে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী তাসমিরাকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক টুম্পা সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ