আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় সংবর্ধনা পেলেন করোনা জয়ী ৫৩ শিল্প পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক :  

সাভারের আশুলিয়ায় সংবর্ধনা পেলেন শিল্প পুলিশ-১ এর করোনা জয়ী ৫৩ পুলিশ সদস্য। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১৫ জুলাই) সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১ এর হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী বর্তমান শিল্প পুলিশ সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের শিল্প এলাকায় আন্তরিকতার সাথে পুলিশি সেবা পৌছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

পুলিশের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, ঝুঁকির কথা বিবেচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। পরে সদস্যদের মাঝে পিপিই, স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম ও ওষুধ বিতরণ করা হয়।

করোনা আক্রান্ত হয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন, আবু জাফর মোহাম্মদ সালেহসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ