আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় নিজ অর্থায়নে সড়কের সংস্কার করলেন যুবলীগ নেতা রাজু আহমেদ

 

এনামুল হক শামীম :

ঢাকা সিটির উত্তরা ও মিরপুর থেকে সাভার-আশুলিয়ার শিল্প এলাকা সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হল আশুলিয়া সিএন্ডবি আনোয়ার জং সড়ক, সেই সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান চারাবাগ মোড় যেটি মরণফাঁদ নামে সকলেই চিনত, কিন্তু ৬ জুন শনিবার নিজ অর্থায়নে সেই রাস্তাটি সংস্কার করেন যুবলীগ নেতা ও রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ।

এ ব্যাপারে রাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “দীর্ঘদিন যাবৎ মরণফাঁদ নামে পরিচিত ছিল আশুলিয়ার আনোয়ার জং সড়কের চারাবাগ চার রাস্তার মোড় এলাকাটি। এ রাস্তার উপর দিয়েই চলে গেছেন অনেকেই, তবে এলাকার মানুষের দুঃখ লাগবে এগিয়ে আসেননি কেউ। আমি নিজেও ভেবেছিলাম হয়তো এই বর্ষার আগেই স্থানটি সংস্কার সম্পন্ন করবেন জনপ্রতিনিধিরা। সেই ভাবনা, ভাবনা তেই রয়ে গেল। বর্ষা শুরু হয়ে গেলেও রাস্তাটি সংস্কার করেনি কেউ। আশুলিয়ার অন্যান্য সড়কের মত এই স্থানটি ও নিজ অর্থায়নে সংস্কার কাজ সম্পন্ন করলাম”

তিনি আরো বলেন, প্রিয় আশুলিয়াবাসী আমি আপনাদের রাজু, আপনাদের যে কোন সমস্যায় আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই, ভাগ করে নিতে চাই সুখ দুঃখ। আপনাদের যে কোন সমস্যার বিষয়ে আমাকে জানান, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ