আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে    দু’টি অস্ত্রসহ আটক 

 

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে দু’টি ওয়ান শ্যুটার গানসহ সাকিব খান (২৩) নামের এক যুবকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক সাকিব পাবনা জেলার আমিনপুর থানার দাতিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানান, সাকিব দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছিলো। খবর পেয়ে রোববার সকালে ডিবি পুলিশের একটি টিম আশুলিয়ার পলাশবাড়ীর পশ্চিম পাড়ায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দু’টি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল বাশার বলেন ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন অস্ত্র আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করে হবে আসামীকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ