আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় একই পরিবারের ৩জনের লাশ উদ্ধারের ঘটনায় ২টি মামলা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির রোববার (৭ নভেম্বর) বিকেলে মামলা দুটির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ‘নিহত রোজিনা বেগমের ভাই ওহাব আলী তার বোনকে হত্যার জন্য স্বামী ছবুরকে দায়ী করে একটি মামলা করেছেন।

একই সঙ্গে ছবুরের ভাই শহীদ আলী অপমৃত্যুর মামলা করেছেন। তবে দুই মামলায় এখনো কাউকে আটক করা হয়নি।’

মৃত ব্যক্তিকে আসামি করে মামলা করার প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে বাদী (মৃত রোজিনার ভাই) সন্দেহ করছেন তার বোনজামা মৃত ছবুর আলীই তার বোন ও ভাগনীকে হত্যা করেছে।

কাউকে মূলত আসামি করা হয়নি। অজ্ঞাতপরিচয় রাখা হয়েছে। মৃত ব্যক্তিকে এজাহারভুক্ত আসামি করা যায় না। বিষয়টা নিয়ে তদন্ত চলছে। কারণ অন্য জনও মারতে পারে। যেহেতু এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসেনি।

এর আগে শনিবার রাত ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক রূপায়ন গেট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ছবুর মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম ও তাদের ৯ বছরের মেয়ে সুমাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চরগ্রোব গ্রামে।

এসআই আল মামুন আরো বলেন, ‘শনিবার রাতে একটি কক্ষ থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করি। আজ সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ছবুর মিয়া নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ