আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় অপহরণকারী দলের ৩  সদস্য আটক

 

নিজস্ব প্রতিবেদক  :

ঢাকার  আশুলিয়ায় অপহরণের প্রায় ৩ দিন পর অপহৃত শফিকুল ইসলামকে উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম।

এর আগে শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাগানবাড়ি আবুল মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জাহিদ, তারেক ও আঞ্জুয়ারা। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

অপহৃতের ছেলে রাশেদুল জানায়, ঘোষবাগ এলাকার আল-আমীনের বাড়িতে ভাড়া থেকে তার ফুফু পোশাক কারখানায় চাকরি করেন। গত ৯ জুলাই সেখানে বেড়াতে গেলে অপহরণের শিকার হয় তার বাবা শফিকুল ইসলাম। তার বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতরা। এসময় পৃথকভাবে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। পরে থানায় অভিযোগ দায়ের করলে মুক্তিপণ প্রদান করার ফাঁদ পেতে অপহরণকারী ৩ জনকে আটক করে পুলিশ।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, অপহরনের শিকার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। একই সাথে চক্রটির ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে জরিতদের আটকে অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ