আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আরএমপি’র কর্ণহার থানায় পুলিশের উদ্বুদ্ধকরন মাস্ক বিতরন

রুহুল আমিন জনি:

রাজশাহীমেট্রোপলিটন
পুলিশ কর্ণহার থানার উদ্যোগে করোনার নিয়ে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আয়োজন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনায় ২১মার্চ হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচীর পালন শুরু হয়েছে।

উদ্বুদ্ধকরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা বিভাগ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

কর্ণহার থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহিনের নেতৃত্বে পবায় উপজেলার দারুশা বাজার সহ কর্ণহার থানার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় আজ রবিবার।

পুলিশের উদ্যোগে আয়োজিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কর্ণহার থানার অফিসার ও ফোর্স বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ